1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুথানে আহত ও শহিদদের স্বরণে স্মরণ সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চারঘাটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুথানে আহত ও শহিদদের স্বরণে স্মরণ সভা অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুথানে আহত ও শহিদদের স্বরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক, বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সাধারণ সম্পাদক মুরাদ পাশা, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ, রাবি শাখা চারঘাট সমিতির সভাপতি মামুনুর রশিদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, সরদহ ইউপি প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাটের প্রতিনিধি সনি আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জামায়াত বিএনপির ছাত্র সংগঠনের সদস্য বৃন্দ।

সবশেষে জুলাই-আগস্টে আন্দলোনে নিহত শহিদদের আত্নার মাগফিরাত কামনা করে ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park