1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে পলাতক ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ইউনিয়নবাসীর মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চাঁপাইনবাবগঞ্জে পলাতক ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ইউনিয়নবাসীর মানববন্ধন

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৩০ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (০২) জুন বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে জানানো হয় – রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এলাকায় অনুপস্থিত আছেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগে নেতা শাহীদ রানা টিপু। এই জনপ্রতিনিধির বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ইউনিয়ন পরিষদে উপস্থিত হন না। ফলে স্থানীয়রা নাগরিক সেবা থেকে বঞ্চিত দীর্ঘদিন থেকেই।

এমনকি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না সময়মতো। এতে ব্যাপক ভোগান্তি ও হয়রানির কবলে পড়েছেন তারা৷ তাদের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হয়েও চারটি হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগে নেতা শাহীদ রানা টিপু।

দফায় দফায় বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আন্দোলনেও এর সুরাহা পায়নি স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত এবিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার।

এদিকে ওই চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদটির যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়ন কাজ আটকে রয়েছে। এসবের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি থেকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা ওই চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মো. বাবু, মইদুল ইসলাম, মাহবুর রহমান, আমিনুল ইসলাম, বশির আলী, আব্দর বারিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park