1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার নানা দূর্নীতি, পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার নানা দূর্নীতি, পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সরকারি ওষুধপত্র বিক্রি, খামারিদের কাছে উৎকোচ আদায়সহ বিভিন্ন অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. কাউসার আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, গোমস্তাপুর প্রাণীসম্পদ দপ্ত কে অনিয়ম-দুর্নীতিতে পরিপূর্ণ করেছেন ডা. কাউসার আলী। দীর্ঘদিন ধরে সরকারি ওষুধপত্র, প্রনোদনার ফিড ও উপকরণ বাজারে বিক্রি করেন তিনি। এমনকি তার কক্ষে গিয়েও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এছাড়াও খামারের রেজিস্ট্রেশন করতেও খামারিদের কাছে বিপুল পরিমাণ উৎকোচ নেয়ার শত শত প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। আর তাই নিজের অনিয়ম-দুর্নীতির কারনে আতঙ্কিত হয়ে গত ৫ আগষ্ট সরকার পতন হবার পর থেকে অফিসে আসেন না ডা. কাউসার আলী। আর তাই অনিয়ম-দুর্নীতির দায়ে অবিলম্বে ডা. কাউসার আলী পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও রহনপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত এর আগে গত ১৯ আগষ্ট সোমবার একই দাবিতে তার অফিস ঘেরাও করেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park