
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের বড় ভাই জাকির হোসেনকে (৫৭) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
(২১ মে) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর আকবার শাহ্ থানাধীন ফিরোজ শাহ কলোনির জসিম মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান: জাকির হোসেন এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে ফিরোজ শাহ কলোনির জসিম মার্কেটের সামনে পৌঁছালে মোহাম্মদ সেলিম ওরফে কবজা সেলিমের নেতৃত্বে একদল লোক তাকে ঘিরে ধরে। এসময় হামলাকারীরা তাকে ‘আওয়ালীগের দোসর’ আখ্যা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে বলে ধারালো অস্ত্রের আঘাতে জাকিরের মাথা, মুখ, কান ও হাতের আঙ্গুল কেটে গেছে এবং তার কয়েকটি দাঁত পড়ে গেছে বলে জানান ।
তিনি বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আকবার শাহ্ থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান বলেন : গতকাল রাতে একজন সন্ত্রাসী জাকির হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে
জাকিরের ছোট বোন হালিমা জানান: আমার ভাই দীর্ঘ ২৮ বছর দুবাইয়ের একটি টেলিকম প্রতিষ্ঠানে কাজ করেছেন। প্রবাস জীবনের কষ্টার্জিত টাকায় নিজের কেনা জমিতে একটি বাড়ি বানিয়েছিলেন। ২০১৮ সালে দেশে ফিরে তিনি নিরীহ জীবনযাপন করছিলেন এবং নিয়মিত মসজিদে নামাজ পড়তেন।
তিনি আরো জানান: ফিরোজ শাহ এলাকায় স্ত্রী ও চার সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। ছোট ভাই জসিম আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।