1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চন্ডিডহর কলকলিয়া সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল দশা অসম্পূর্ণ কাজে চরম ভোগান্তি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চন্ডিডহর কলকলিয়া সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল দশা অসম্পূর্ণ কাজে চরম ভোগান্তি

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম কলকলিয়া–চন্ডিডহর সড়ক।  সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রী, গাড়ি চালক ও যাত্রীরা। বিশেষ করে চন্ডিডহর খেয়াঘাট  থেকে শুরু করে কলকলিয়া এলাকা পর্যন্ত রাস্তা ও সেতুর অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।

 গলাখাল সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০০ মিটার সড়কে কয়েক মাস আগে সড়কটির সংস্কার কাজ শুরু করা হলেও গর্ত খনন করে ইট ও ইটের খোয়া দিয়ে আংশিক সমান করার পর এবং জগদীশপুর সেতুর ফাইলিংয়ের জন্য কিছু পিলার তৈরি করে  হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও পুনরায় কাজ শুরু না হওয়ায় জনসাধারণের ভোগান্তি আরও বেড়েছে।

সামান্য বৃষ্টির কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যানবাহন চালক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে। কাদার কারনে ঝুকিতে ছাত্র ছাত্রী। কাজ কেন অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে—তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করার জন্য জগন্নাথপুর শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য, বর্তমান সরকার ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 

কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা আঞ্জুর আলী বলেন, কয়েক মাস আগে সেতুর কাজ করার জন্য কয়েকটি রড সিমেন্টের কয়েকটি পাকা পিলার তৈরি করে লোকজন পালিয়ে যায়। আবার কয়েক মাস পরে এসে আরও কয়েকটি পাকা পিলার বানিয়ে মাটিতে ফেলে রেখে চলে যায়। আমরা টিকাদারকে ছিনি না এবং দেখি নাই যার ফলে বলতে পারিনি। আমরা জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীরকে নজর দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ বলেন, চন্ডিডহর কলকলিয়া সড়কের বেহাল দশা যার ফলে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীসহ জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যত দ্রুত সম্ভব রাস্তা মেরামতের আহ্বান জানান তিনি।

স্থানীয় ও এলাকাবাসী চন্ডিডহর কলকলিয়া সড়ক ও জগদীশপুর সেতুটির কাজ দ্রুত সম্ন্ন করার জন্য জগন্নাথপুর শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park