
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম সমিতি কাতার’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ৪জুন (বৃহস্পতিবার) রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনায় কাতার বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে পিএইচডি ডিগ্রিতে প্রথম স্থান অর্জনকারী
চট্টগ্রামের কৃৃতি সন্তান
ড. হোছাইন মোঃ নাঈমুল হক, স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মুহাম্মদ আবু তালেব, এনামুল হক, আবদুল মান্নান, স্নাতক ডিগ্রি অর্জনকারী আহম্মদ আবদুল হালিম, মোহাম্মদ জাহেদুল ইসলাম সহ কৃতি
শিক্ষার্থীদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাস কাতার এর মাণ্যবর রাষ্ট্রদূত মোঃ হযরত আলী খান।
সংগঠনের সভাপতি ইসমাঈল মুনসুর এর সভাপতিত্বে ও সংগঠক মো. মহিউদ্দিন কাজল এর সঞ্চালনায় শুরুতে কোরআন তেলোয়াত করেন মাহাবুব আলম।
এতে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন, কমিউনিটি
নেতা আবু সাঈদ, শরিফুল হক সাজু, শাহাজান সাজু, নুরুল কবির চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি মাওলানা জমির উদ্দীন, কাজী ফারুক পেয়ারু, আমির সোহেল, সাংগঠনিক সম্পাদক- ফয়সাল রানা, প্রকৌশলী আমানত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মোরশেদ নাজিম উদ্দীন ভূইয়া
চৌধুরী, এরশাদুল আলম, নুর মোস্তফা, মাইনুল করিম, রুনা আকতার, জিন্নাত আরা বেগম,
যুগ্ম সম্পাদক মোঃ দিদারুল আলম, ইকবাল হোসেন খোকন, নাছের সিদ্দিকী, জোহরা নুর রুমা, অর্থ সম্পাদক মোহাম্মদ ইমরান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়িম,
সম্পাদক মন্ডলীর সদস্য- হাফেজ ওমর, আজগর আলী, মোহাম্মদ ফারুক, নাজমুন নাহার, রিনা আকতার, এনায়েত, মোঃ ইদ্রিস, শাহেদুর রহমান, মোঃ সাইফুল্লা, এরশাদ, প্রকৌশলী সাজ্জাদ, ইমরান খান, প্রকৌশলী মাহামুদ, রাশেদ মামুন প্রমুখ। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পরিবেশে চাটগাঁইয়া মেজবান অনুষ্ঠিত হয়।