1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালিতে হযরত নূরী বাবার ৫০ তম বার্ষিক ওরশ শরীফ স্বরণে শিকার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চট্টগ্রাম বোয়ালখালিতে হযরত নূরী বাবার ৫০ তম বার্ষিক ওরশ শরীফ স্বরণে শিকার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের বোয়ালখালি উপজেলায় সুতানুল মোনাজেরীন হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ নূরুল ইসলাম নূরী বাবার ৫০ তম বার্ষিক ওরশ শরীফ স্বরণে ২০২৪ ও ২০২৫ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিকার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল(২৯ এপ্রিল)শুক্রবার বিকাল ৫ টা হতে বিশ্ববিখ্যাত সঠিক ও হক তরিকত চর্চার মহাবিদ্যালয় আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার উদ্যেগে সুলতানুল মোনাজেরীন হযরত শাহসূফি সৈয়দ আবুল মোকারম মোহাম্মদ নূরুল ইসলাম প্রকাশ নূরী বাবার ৫০ তম বার্ষিক ওরশ শরীফ স্বরণে ২০২৪ এবং ২০২৫ সালে এসএসসি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এক বিশাল সংবর্ধনা উপজেলার বেঙ্গুরা কে বি কে আর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি নূরুল আলম এ্যানী, সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন মাষ্টারের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার সাবেক সভাপতি সরওরজ্জামান, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া বোয়াল খালি উপজেলা শাখার সভাপতি একেএম সায়দুর রহমান খোকা।

বিশেষ আলোচনায় অংশ নেন-মো:
মহিব উল্লাহ খান, সাবেক সাধারণ সম্পাদক আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখা,
মেজবাহ উদ্দিন স্বপন, ইন্সট্রাক্টর বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,ইঞ্জিনিয়ার রায়হানুর রহমান রুোহেল, এসিট্যান্ট ইঞ্জিনিয়ার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড চট্টগ্রাম,
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন,আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার উপদেষ্টা জামাল উদ্দিন,ইঞ্জিনিয়ার মহিউদ্দিন হারুনী,উপদেষ্টা হারুন অর রশীদ বাবলু,সাবেক সভাপতি, মোহাম্মদ সাইফুদ্দীন, সাবেক সভাপতি,আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পর্ষদ এর সভাপতি মুহাম্মদ আজাদ হোসাইন, গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজির আহমদ, আন্জুমানে আসাদীয়া নূরীয়া মোসলেহমিয়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল আলম নিরব,আবদুল খালেক রুবেল, মো:ফারুক মাষ্টার,এডভোকেট সাজ্জাদ হোসেন শিবলু,শওকত হোসেন, ব্যাংকার এমরান হোসেন,আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া আরব আমিরাত শাখার সিনিয়র সহ-সভাপতি লন্ডন প্রবাসী মোহাম্মদ আবু তাহের,মোহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park