1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালী বেঙ্গুরায় বড় হুজুর কেবলাহর ৪১তম ওরস শরীফ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চট্টগ্রাম বোয়ালখালী বেঙ্গুরায় বড় হুজুর কেবলাহর ৪১তম ওরস শরীফ অনুষ্ঠিত।

এম,মছিবুর রহমান বাবুল,জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল,জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম বোয়ালখালী বেঙ্গুরায় 
 শায়খুত্ তরীকত ওস্তাজুল ওলামা বেঙ্গুরা সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা বড় হুজুর কেবলাহ্ হযরত শাহসুফি সৈয়দ মাওলানা মুফতি আহমদ কবির আজিজী রাহ. এর ৪১তম বার্ষিক ওরস শরীফ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত। 
 গত(০২ এপ্রিল বৃহস্পতিবার, সকাল বেলায় খতমে খাজেগান, খতমে গাউসিয়া ও খতমে কোরআনে মাজিদসহ  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়। বাদে মাগরিব ওরস শরীফ উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে এতে সভাপতিত্ব করেন, বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, বেঙ্গুরা শাহ্ কবিরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা অধ্যক্ষ আলহাজ্ব মুফতি সৈয়দ সাজেদ উল্লাহ আজিজী(মা:জি: আ:)এতে প্রধান বক্তা হিসেবে তকরীর পেশ করেন, সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগর শাখার মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা নুর মোহাম্মদ আল কাদেরী,এবং মাহফিলে তকরীর পেশ করেন,বেঙ্গুরা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ  আলহাজ্ব মোহাম্মদ উল্লাহ সিদ্দিকী, সহ অধ্যাপক  মাওলানা আমিনুল ইসলাম,সহ অধ্যাপক আলহাজ্ব মৌলানা মোজাম্মেল হক মারুফ, ও কারী মাওলানা নূর হোসাইন হেলালি। মাহফিলে স্বাগত বক্তব্য দেন, বেঙ্গুরা শাহ কবিরিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মাওলানা রিদওয়ানুল কবির মুহিব। মুল মাহফিল শুরু হওয়ার আগে বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার বাছাই করা শিক্ষার্থীবৃন্দের সমন্বয়ে শাহ কবিরিয়া না’ত ফোরাম কর্তৃক মশাইয়েরা মাহফিল অনুষ্ঠিত হয়।
রাত সাড়ে দশটায় সভাপতির বক্তব্য শেষে মিলাদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসূলে পাকের সম্মানে কেয়াম সমাপনে আখেরি মোনাজাতে উপস্থিত সকল ভক্তবৃন্দের সুখ সমৃদ্ধি , দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বেঙ্গুরা শাহ্ কবিরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মুফতি সৈয়দ সাজেদ উল্লাহ আজিজী(মা:জি: আ:)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park