

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে আবাসিক হোটেলে তল্লাশি ও অতিথিদের জেরা করেছেন এক ব্যক্তি।
গত শনিবার দুপুরে হান্নান রহিম তালুকদার নামে এক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। এরপর সাংবাদিক পরিচয়ে এমন তল্লাশি চালানো নিয়ে প্রশ্ন তুলেন নেটিজেনরা। তা নিয়ে চলে সমালোচনা। হান্নান রহিম তালুকদার তার ফেসবুক ওয়ালে আপলোড করা পোস্টারে নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক, সিএসটিভি২৪ চ্যানেলের চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য পরিচয় দিয়েছেন। আরেকটি পোস্টারে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী ও তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক।
ভিডিওতে দেখা গেছে তিনি নগরীর বহদ্দারহাট পপুলার গেস্ট হাউজে রাত ১১:০০ টার সময় ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকেন। রিসিপশনে জাকির কে জিজ্ঞাসা করেন অতিথি কারা কারা আছেন হোটেলের রেজিস্টার দেখে বলেন এবং যাচাই-বাছাই করেন। এরপর বিভিন্ন হোটেলের কক্ষে কক্ষে গিয়ে অবস্থানরত অতিথিদের নানা প্রশ্ন করে জেরা করেন। হোটেলে কেন অবস্থান করছেন? চট্টগ্রামে কেন এসেছেন? স্বামী-স্ত্রীর প্রমাণ আছেন কিনা? ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের এই ভিডিওতে এসব প্রশ্ন করতে দেখা যায়।
পপুলার গেস্টহাউজের স্টাফকে জিজ্ঞাসা করলে তিনি জানান: আমাদের গেট লক করা ছিল বাইরে থেকে একজন এসে সাংবাদিক পরিচয় আমাদেরকে ডাক দেয় কেউ না থাকায় আমি গেট খুলি রিসিপশনে এসে যাবতীয় কাগজপত্র দেখে এবং ম্যানেজার কোথায় জিজ্ঞেস করে ম্যানেজারের নাম্বারে কল দিতে বলেন আমি তখন তাকে বলেছিলাম আমার মোবাইল ফোনে ব্যালেন্স নাই এবং তিনি তখন বলে তাহলে গেস্ট কয়জন আছে আমাকে নিয়ে চলো এবং তার সাথে এলাকার কিছু ছেলে নিয়েও আসেন। তিনি বলে আমাদের এখানে নাকি অবৈধ কার্যকলাপ চলে উনি আরো বলেন ম্যানাজার ভোটার আইডি কার্ড দিয়ে রুম দিয়েছে নাকি। এমনিই এন্ট্রি করেছে ম্যানেজারের সাথে কথা বলে আমাকে টাকা দাও।
জানতে চাইলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন : হান্নান রহিম নামে সাংবাদিক ইউনিয়নের কোনো সদস্য নেই। সাংবাদিক পরিচয়ে অনেকে নানা অপরাধ কর্মকাণ্ড করছেন। এটি তারই অংশ। সাংবাদিক কখনো কোনো হোটেলে তল্লাশি চালাতে পারেন না। এটি আইনশৃঙ্খলা বাহিনীর কাজ সাংবাদিকতার নামে যারা অপ-সাংবাদিকতা করছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়া উচিত।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন: হান্নান রহিম তালুকদার’ নামের একটি ফেসবুক পোস্টে ১৪ জুন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে ‘সাংবাদিক পরিচয়ে তল্লাশির’ ছবি ও বিবরণ শেয়ার করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়েছে।
ফেসবুক পোস্টে এম হান্নান রহিম তালুকদার নামে এক ব্যক্তিকে প্রেস ক্লাবের সদস্য হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি অত্যন্ত বিভ্রান্তিকর ও দুঃখজনকভাবে প্রেস ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। চট্টগ্রাম প্রেস ক্লাব পেশাদার ও নৈতিক সাংবাদিকতার পক্ষপাতী এবং ভুয়া পরিচয়ধারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। যারা প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ক্লাব। সর্বসাধারণ এবং গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান : সাংবাদিকের এভাবে অভিযান চালানোর কোনো এখতিয়ার নেই গেস্ট হাউস কর্তৃপক্ষ যদি মামলা না করে তবুও পুলিশ ব্যবস্থা নেবে খোঁজ নিয়ে জানা যায় হান্নান রহিম তালুকদার নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও সিএসটিভি২৪ নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবি করেন। সম্প্রতি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন। বিএনপির একাধিক নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে।