1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুম গুলো অপরিষ্কারে চিকিৎসাধীন রুগীদের ভোগান্তি । - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রাম পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুম গুলো অপরিষ্কারে চিকিৎসাধীন রুগীদের ভোগান্তি ।

এম,মছিবুর রহমান বাবুল,  জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, 
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুমের অপরিষ্কারে চিকিৎসাধীন অবস্থায় রুগীদের ভোগান্তি হচ্ছে। 
গতকাল(২৫ মে)সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়,চট্টগ্রাম পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিষ্কারে চিকিৎসাধীন রুগী ও তাদের সাথে আসা স্বজনরা অনেক ভোগান্তিতে আছেন। দীর্ঘদিন যাবত সংস্কার না করায় ওয়াশরুম গুলো নোংরা দুর্গন্ধময় পরিবেশের পাশাপাশি বেশ কয়েকটি দরজা ভাঙ্গা এবং কয়েকটি দরজা গায়েব অবস্থায় রয়েছে।

এতে বিশেষ করে নারী রুগী ও শিশু রুগীর চরম নিরাপত্তাহীনতায় কিংবা বিব্রতকর পরিস্থিতির স্বীকার হচ্ছে।
 
পুরুষ/মহিলা ওয়ার্ডের ওয়াশরুম গুলোর ভেতরের অবস্থাটা অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত।নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন না করার কারণে  চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।যা পুরো হাসপাতাল দূষিত হচ্ছে। চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রুোগীরা বলেছেন,সুস্থ হতে এসে এখানকার অপরিচ্ছন্ন পরিবেশের জন্য উল্টো আরও বেশি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা আছে। ওয়াশরুমের ভাঙ্গা দরজায় কাপড় টাঙ্গিয়ে বাহিরে কাউকে পাহারায় রেখে ভেতরে যেতে হয়,এটা অত্যন্ত লজ্জাজনক এবং কষ্টকর, সরকারি হাসপাতালে যদি ন্যূনতম এই সুবিধাটুকু না থাকে, তাহলে মানুষ যাবে কোথায়?
 
ভুক্তভোগীদের অভিযোগ হাসপাতালের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুম গুলোর পরিস্কার পরিচ্ছন্নসহ ভাঙ্গা দরজা মেরামত করে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park