1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম পটিয়ায় ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুভ উদ্বোধন । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চট্টগ্রাম পটিয়ায় ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুভ উদ্বোধন ।

এম,মছিবুর রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম পটিয়া উপজেলাতে ষষ্ঠ কার ক্যাম্পুরী, ষষ্ঠ উপজেলা সমাবেশের শুভ উদ্বোধন করা হয়।
গতকাল(০২ এপ্রিল)বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলার আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে গত ০২ এপ্রিল থেকে ০৫ এপ্রিল পর্যন্ত মোট পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলা সভাপতি ও পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান,এতে সভাপতিত্ব করেন,বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলা কমিশনার ,ও পটিয়া বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলা সম্পাদক, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটিয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কান্তি দে,আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ,টি,এম,তোহা।
সম্মানিত প্রশিক্ষক মন্ডলী- স্কাউটার মোঃ মুজিবুর রহমান ফারুকী এলটি, স্কাউটার মলয় কুমার দে এএলটি,স্কাউটার পীযূষ কুমার দে এএলটি, শাহীনুর বেগম এএলটি,ও জাহাঙ্গীর আলম।
এতে আরও উপস্থিত ছিলেন, বাকখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পটিয়া উপজেলা কাব লিডার আইনন নুর, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, পটিয়া উপজেলা স্কাউট লিডার লিটন চৌধুরী।
দীর্ঘ ২৩ বছর উপজেলা কাব ক্যাম্পুরী,১২ বছর পর উপজেলা স্কাউটস সমাবেশ করতে পেরে পটিয়া উপজেলার সকল কাব, স্কাউট এবং কাব,স্কাউট লিডার বৃন্দরা আনন্দে অংশ গ্রহণ করলে মিলন মেলায় পরিণত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park