1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম নগরীর জামাল খানে বহুতল ভবনে আ"গু'ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর জামাল খানে বহুতল ভবনে আ”গু’ন

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ ‎
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

‎
‎
‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
‎
‎চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
‎
‎ফায়ার সার্ভিসের উপপরিচালক আনোয়ার হোসেন বাংলাদেশ খবর প্রতিদিনকে জানান: জামালখান এলাকার ইউরেকা ভবনে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে বেলা ১২টা ৩৫ মিনিটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে
‎
‎আগুন পুরোপুরি নেভার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেননি আনোয়ার হোসেন।
‎
‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইউরেকা ভবনের সপ্তম ও অষ্টম তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণে ভবনের বাসিন্দারা নিচে নেমে আসেন। সবাই আতঙ্কিত হয়ে যান।
‎
‎‎ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জসিম জানান: ১২টা ৩০ মিনিটের সময় অ্যাপার্টমেন্টটির উপরের দুই তলায় ধোঁয়া দেখা যায়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়। অনেকে ভবনটি থেকে ছুটে নিচে নেমে আসেন। আমরা উপরে উঠতে যাচ্ছিলাম ধোঁয়ার জন্য উপরে উঠতে পারিনি আগুন নেভানোর চেষ্টা করেছি তবে কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park