1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে জানাজা শেষে নিষিদ্ধ সংগঠনের মিছিলের চেষ্টা: ১৯ জন গ্রেফতার ‎। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চট্টগ্রামে জানাজা শেষে নিষিদ্ধ সংগঠনের মিছিলের চেষ্টা: ১৯ জন গ্রেফতার ‎।

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

‎চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল করার ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে এই মিছিল বের করে

‎পুলিশ সূত্রে জানা গেছে, জানাজা শেষ হওয়ার পর একদল নেতাকর্মী হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল বের করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


‎ ১৯ জনকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— যুবলীগ নেতা মো. মহিউদ্দিন (৩৯), মো. মুর্তুজা মেহেদী প্রকাশ মেহেদী হাসান (২২), মো. সুমন (২৪), মো. ইমন (২৩), মো. সজিব (২৭) ও মো. মুসা (৪২)। গ্রেফতার বাকি ১৩ জনও ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।

‎কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১৫টি ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র মামলা, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।

‎এ বিষয়ে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

‎আজ শুক্রবার (১৫ মে) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park