1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের হালিশহরে একটি রেস্টুরেন্টে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের গোপন বৈঠক, গ্রেফতার ১৪ জন । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চট্টগ্রামের হালিশহরে একটি রেস্টুরেন্টে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের গোপন বৈঠক, গ্রেফতার ১৪ জন ।

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

‎চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

‎রোববার ৩ মে রাত ৯টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎জানা যায় গ্রেপ্তাররা (তায়েফ) নামের একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা গ্রেপ্তার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান প্রামাণিক জানান: আগে থেকেই নজরদারি থাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা সম্ভব হয়েছে। এদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

‎এর আগে গত ২৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় এসব মিছিল হয়। এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

‎ওই মিছিলগুলোর পর থেকেই পুলিশ নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন বৈঠকে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park