1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চট্টগ্রামের সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ।

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ ‎
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

‎চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে ঘটনাটিকে পরিকল্পিত হত্যা দাবি করলেও পুলিশ প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করছে।

‎ মঙ্গলবার ভোর ৪টায় স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়তলী থানা-পুলিশ কাউসার আহমেদ নামে ওই ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করে। নিহত কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।

‎পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মাসুদুর রহমান বলেন মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তারপরও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

‎ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। মঙ্গলবার দিবাগত রাত একটার পর ছড়িয়ে পড়া একাধিক ফেসবুক পোস্টে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park