1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
“ঘোলা পানিতে কীভাবে মাছ শিকার করতে হয়, জামায়াতে ইসলামী সেটা জানে”—মুহাদ্দিস আব্দুল খালেক। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

“ঘোলা পানিতে কীভাবে মাছ শিকার করতে হয়, জামায়াতে ইসলামী সেটা জানে”—মুহাদ্দিস আব্দুল খালেক।

সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

“ঘোলা পানিতে কীভাবে মাছ শিকার করতে হয়, জামায়াতে ইসলামী সেটা জানে”—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

শনিবার (৪ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আপনারা পানি ঘোলা করবেন, আর আমাদের বলবেন পানি পরিষ্কার করতে। ঘোলা পানিতে কীভাবে মাছ শিকার করতে হয়, জামায়াতে ইসলামী সেটা জানে। তাই আমাদের সেই পর্যায়ে নিয়ে যাবেন না। সহজেই জুলাই সনদ বাস্তবায়ন করুন।”

মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, নির্বাচনের স্বার্থে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা উচিত। তিনি সরকারের প্রতি জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জাতির স্বার্থে এ বিষয়ে আর কালক্ষেপণ করা উচিত নয়।
সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park