1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘরের বাহিরের দড়িতে ঝুলছে পরনের লুঙ্গি, ভেতরে বৃদ্ধের অর্ধগলিত বিবস্ত্র লাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ঘরের বাহিরের দড়িতে ঝুলছে পরনের লুঙ্গি, ভেতরে বৃদ্ধের অর্ধগলিত বিবস্ত্র লাশ

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৩০ বার পঠিত

 

রাস্তার পাশের শয়নকক্ষের ভেতর থেকে বেরিয়ে আসছে দূর্গন্ধ।শয়নকক্ষের দরজা বন্ধ, ঘরের বাহিরে দড়িতে ঝুলছে পড়েনর কাপড়। দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে গিয়ে ঘরের ভেতরে বৃদ্ধ মতিয়ার রহমানের বিবস্ত্র লাশ খাটের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ব্যাপারিটোলা গ্রামে।

শুক্রবার (১৬ মে) বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ব্যাপারিটোলা গ্রামে আনুমানিক সাড়ে ৪ ঘটিকায় মতিয়ার রহমান (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ তাঁর শয়নকক্ষে থেকে উদ্ধার করে বিরামপুর থানা পুলিশ। মৃত মতিয়ার রহমান উপজেলার দিওড় ইউনিয়নের ব্যাপারিটোলা গ্রামের মৃত আলিমুদ্দিন সরদারের ছেলে।

স্থানীয়রা জানান,মৃত মতিয়ার রহমান ২০০৫ সালে একমাত্র ছেলে সন্তান জাহিদুল ইসলামের জন্মানোর পর তাঁর স্ত্রী মারা যায়। এরপর থেকে মতিয়ার রহমান মানসিক ভারসাম্য‌ হারিয়ে ফেলে এবং সে থেকে ইটের তৈরি টিনশেডের আলাদা দুই রুম বিশিষ্ট বাড়িতে জীর্ণ শীর্ণ অবস্থায় একাই বাস করেন।সে নিজেই গ্যাসের চুলায় রান্না করেন এছাড়াও তার ঘরে টিভি ও গান শোনার জন্য বক্সও রয়েছে। স্থানীয়রা জানান, তার তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। একমাত্র ছেলে সন্তান জাহিদুল ইসলাম(২০) তাঁর খালার বাড়ি নবাবগঞ্জ উপজেলার পুঁটি মারা ইউনিয়নের দলারদরগা বেড়া মাইল গ্রামে থেকে লেখাপড়া করেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে সে তাঁর খালার বাড়ি থেকে মৃত বাবার বাড়িতে এসেছেন।

বাবার মৃত্যুর সংবাদ পেয়ে নবাবগঞ্জ উপজেলার কেন্দুয়া গ্রাম থেকে মতিয়ার রহমানের বড় মেয়ে জয়নাব এসেছেন মৃত বাবার বাড়িতে। জয়নাব জানান গত ১১ মে রবিবার বাবার সাথে মুঠোফোনে কথা বলেছেন। স্থানীয়রা জানান ২ দিন আগে গত বুধবার মতিয়ার রহমানকে বাড়ির বাহিরে চলাচল করতে দেখেছেন।

স্থানীয়রা জানান,মৃত মতিয়ার রহমানের পিতা আলিমুদ্দিন সরদারের আরো দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। এরমধ্যে মেজো ছেলে মারা গেছেন। মতিয়ার রহমান এবং  ছোট ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ে সকিনা মানসিক  রোগী । বিবস্ত্র অবস্থায় মাটিতে মৃত দেহ পড়ে থাকায় তাঁর মৃত্যুর রহস্যজনক বলে মনে করছেন তাঁরা।

 

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, উপজেলার দিওড় ইউনিয়নের ব্যাপারিটোলা গ্রামে নিজ বাড়িতে মতিয়ার রহমান নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে । উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park