1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গৌরীপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গৌরীপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

তাসলিমা রত্না, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুরে সেনাবাহিনীর গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ টগর মিয়াকে (৩৫) আটক করা হয়েছে। আটককৃত টগর মিয়া গৌরীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়াপাড়া মহল্লার বাসিন্দা এবং পিতা মোঃ বাপ্পি চৌধুরী’র পুত্র।

২৯ মে ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএ-১১০১৭ ক্যাপ্টেন আহমেদ ইশতিয়াক (২ ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে গৌরীপুরের নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্প থেকে মাত্র ৩০০ গজ দূরে টগর মিয়ার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪২ পিস ইয়াবা, ১ গ্রাম হিরোইন, ২টি বড় কিরিস, ১টি কাঠের সিগারেট স্টে, ১ রুল ফুয়েল পেপার, ২টি খালি জিপার প্যাকেট এবং ১০টি গ্যাস লাইট।

সেনাবাহিনীর সদস্যরা রাত ৮টা ৩০ মিনিটে আটক টগর মিয়াকে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় থানায় কর্তব্যরত কর্মকর্তার দায়িত্বে ছিলেন এসআই মোঃ সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, টগর মিয়া দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে এলাকাবাসীর একাধিক অভিযোগ ছিল। সেনাবাহিনীর এ ধরনের অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

এ বিষয়ে গৌরীপুর থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক প্রতিদিনের কাগজ মাদক নির্মূলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায় এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অভিযান অব্যাহত রাখার আহ্বান জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park