1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গৌরীপুরে বিএনসিসি এক্স ক্যাডেট ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গৌরীপুরে বিএনসিসি এক্স ক্যাডেট ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

তাসলিমা রত্না, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ: গৌরীপুরে ঈদুল আযহা-পরবর্তী আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) গৌরীপুর সরকারি কলেজ কন্টিনজেন্ট শাখার এক্স ক্যাডেট ক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন ২০২৫, (রবিবার) বিকেল ৪টায় গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে এক্স ক্যাডেট ও বর্তমান ক্যাডেটদের অংশগ্রহণে এই প্রীতি ম্যাচটি আয়োজন করা হয়। খেলাটি উদ্বোধনের আগে এক্স ক্যাডেট ক্লাবের সৌজন্যে সকল এক্স ক্যাডেট ও বর্তমান ক্যাডেটদেরকে বিএনসিসির নিজস্ব মনোগ্রামযুক্ত জার্সি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স ক্যাডেট আন্ডার অফিসার (সি.ইউ.ও) এডভোকেট আল ইমরান মুক্তা এবং সঞ্চালনা করেন এক্স ক্যাডেট সার্জেন্ট এমদাদুল হক আকন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর সরকারি কলেজ কন্টিনজেন্ট শাখার এক্স ক্যাডেট আন্ডার অফিসার (সি.ইউ.ও) ও পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্স ক্যাডেট সার্জেন্ট ও কোম্পানি সার্জেন্ট মেজর (সি.এস.এম) ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান খান, এক্স ক্যাডেট সার্জেন্ট মোঃ আলিম উদ্দিন, এক্স ক্যাডেট সার্জন্ট মোঃ গোলাম মোস্তফা, এক্স ক্যাডেট আন্ডার অফিসার মোঃ গোলাম আলিমেল হাকিম মুন্সি, প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন এক্স ক্যাডেট লেন্স কর্পোরাল মোঃ মুরাদ হোসেন, এক্স ক্যাডেট সার্জেন্ট মোঃ শাহ আলম, এক্স ক্যাডেট সার্জেন্ট মোঃ আল মামুন, সহ আরও অনেকেই।

খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হিসেবে শেষ হয়। আয়োজকরা জানিয়েছেন, এই অসমাপ্ত ম্যাচটি আগামী ঈদুল আযহা’র পরদিন পুনরায় আয়োজন করা হবে।

খেলা শেষে গৌরীপুর সরকারি কলেজ কন্টিনজেন্ট শাখার প্রতিষ্ঠাকালীন ক্যাডেট সার্জেন্ট ও এক্স ক্যাডেট ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক আমার দেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন দুই দলের খেলোয়াড়, এক্স ক্যাডেট, বর্তমান ক্যাডেট ও উপস্থিত দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই আয়োজন শুধু একটি খেলার আয়োজন ছিল না, বরং এটি প্রজন্ম থেকে প্রজন্মে বিএনসিসি পরিবারের বন্ধন সুদৃঢ় করার এক অনন্য প্রয়াস হিসেবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park