1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট প্রেস ক্লাবের সহ সভাপতি বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাট প্রেস ক্লাবের সহ সভাপতি বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

  • রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ বিলাল উদ্দিনকে জড়িয়ে একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবসহ গোয়াইনঘাটে কর্মরত সংবাদকর্মীরা।

গতকাল শুক্রবার (২৭ জুন) গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে গোয়াইনঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মোঃ বিলাল উদ্দিন একজন সফল ব্যবসায়ী, সমাজসচেতন ব্যক্তি ও পেশাদার সাংবাদিক। বিলাল উদ্দিনের জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়। ভবিষ্যতে এসব উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান গোয়াইনঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ।

একইসাথে গোয়াইনঘাটের সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park