1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুর-০১ (কালিয়াকৈর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো শাহ আলম বকসি'র নির্বাচনী উঠান বৈঠক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুর-০১ (কালিয়াকৈর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো শাহ আলম বকসি’র নির্বাচনী উঠান বৈঠক

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

 

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-০১ (কালিয়াকৈর) ১৫ অক্টোবর (বুধবার) বিকেলে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর বাজারে উঠান বৈঠক ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়!

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং সাবেক ডিসি মোঃ শাহ আলম বকশী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার জেলা সেক্রেটারি এবং গাজীপুর-০১ এর নির্বাচনী পরিচালক মো শফি উদ্দিন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক নেতৃত্ব চায়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ন্যায়, সততা ও সেবাই হবে রাজনীতির মূল ভিত্তি। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, বরং মানুষের কল্যাণ ও দেশকে একটি সৎ ও সুশাসিত পথে এগিয়ে নেওয়ার জন্য।

আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে আমরা একসাথে এই যাত্রা শুরু করব ন্যায় ও উন্নয়নের পথে ইনশা আল্লাহ। এসময় ঢালজোড়া ইউনিয়নের অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park