
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-৩ আসনের দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ০৮ঃ ০০ টায় গাজীপুর সদর উপজেলার হোতা পাড়ায় শ্যামলী রিসোর্টস এ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দায়িত্বশীল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-০৩ (গাজীপুর সদর) আসনের এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজিপুর জেলা আমীর ড: মো জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-৩ আসনের পরিচালক ও জেলা সিনিয়র নায়েবে আমীর মুহাম্মদ আব্দুল হাকিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো মুস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা তারবিয়্যাত সেক্রেটারি মোহাম্মদউল্ল্যাহ, শিক্ষা ও সংস্কৃতিক বিষয় সম্পাদক মোজ্জামেল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমীর মো নুরুল ইসলাম এবং গাজীপুর সদর উপজেলা আমীর মো আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
দায়িত্বশীল কর্মশালায় উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন টীম সদস্য ও বিভাগীয় (উলামা, পেশাজীবী, যুব) টীম সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত অতিথিগণ কোরআন ও হাদিসের আলোকে তাদের দায়িত্ব পালনে নসীহা পেশ করেন।