1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুর শ্রীপুরে গৃহবন্দী পরিবারের রাস্তার জন্য সংবাদ সম্মেলন, - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুর শ্রীপুরে গৃহবন্দী পরিবারের রাস্তার জন্য সংবাদ সম্মেলন,

রুবিয়া বেগম (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পঠিত

রুবিয়া বেগম (স্টাফ রিপোর্টার)
গাজীপুরের শ্রীপুরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নাল আবেদিন। তিনি অভিযোগ করেন, তার পিতা আফাজ উদ্দিনের মালিকানাধীন দুই স্থানে মোট প্রায় ৫০ শতাংশ জমি একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক দখল করে নিয়েছে।
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন জানান, অভিযুক্ত জয়নাল আবেদিন (পিতা: সফুর উদ্দিন), মনির (পিতা: জয়নাল আবেদিন), আজিজ চৌধুরী (পিতা: সদর মিয়া), সুজন মির (পিতা: টুকু মিয়া) এবং কামাল হোসেন (পিতা: মৃত বিল্লাল বেপারি) পরিকল্পিতভাবে তার জমি দখল করে সেখানে বাউন্ডারি নির্মাণ করে ফেলেছে।
তিনি অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে তাদের ঘেরাও করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগীর দাবি, দখলদাররা বাউন্ডারি নির্মাণ করে তাদের চলাচলের একমাত্র রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ফলে পরিবারের ছোট ছোট শিশুরাও বাড়ি থেকে বের হতে পারছে না।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পৈতৃক জমি উদ্ধারের দাবি জানান। পাশাপাশি বিষয়টি দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park