1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শ্রমিকদের অধিকার ও উন্নয়নে কাজের অঙ্গীকার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শ্রমিকদের অধিকার ও উন্নয়নে কাজের অঙ্গীকার

তুষার আহম্মেদ:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

 

তুষার আহম্মেদ:
গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৫৭৩) এর নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে কালিয়াকৈর বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির খান আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন।নতুন কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিনার উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ হুমায়ূন কবির খান।এছাড়া কার্যকরী সভাপতি মোঃ রমজান আলী খান, সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আলমাছ উদ্দিন, সহ-সভাপতি-১ মোঃ আলমাছ উদ্দিন, সহ-সভাপতি-২ হাজী সাবু খান, সহ-সভাপতি-৩ হাজী রয়েল আহমেদ (বেপারী)।যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক-১ মোঃ আবজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সড়ক সম্পাদক মোঃ কিরণ মাহমুদ, কোষাধ্যক্ষ বাবু নিবাস চন্দ্র, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক মোঃ সাগর আলী, সহ-কোষাধ্যক্ষ সৈয়দ পাভেলুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোঃ আজমত আলী, সহ-সড়ক সম্পাদক মোঃ ফারুক বকসী (লিওবকসী)।সদস্য পদে রয়েছেন মোঃ আব্দুল মিয়া (সদস্য-১), মোঃ ফারুক আহমেদ, (সদস্য-২) এবং মোঃ আক্কাছ আলী (সদস্য-৩)।নতুন দায়িত্ব পাওয়ার পর সভাপতি মোঃ মিনার উদ্দিন বলেন,
গাজীপুর জেলার সড়ক পরিবহন শ্রমিকরা আমাদের শক্তি। তাদের অধিকার নিশ্চিত করা, কল্যাণমূলক কার্যক্রম বাড়ানো এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা আমাদের প্রধান লক্ষ্য। আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করব।নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির খান বলেন,”এই ইউনিয়ন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের পরিবারের মতো। শ্রমিকদের সমস্যার সমাধানে, নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের জীবনমান উন্নত করতে আমরা নিরলসভাবে কাজ করব। আমাদের লক্ষ্য ইউনিয়নকে আধুনিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, নতুন কার্যকরী পরিষদ সড়ক পরিবহন খাতে শ্রমিকদের স্বার্থ রক্ষা, প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি ও কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park