1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ ।

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর জেলার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার চৌধুরী মোঃ ইশরাক আহমেদ সিদ্দিকী। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরে ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীকে গাজীপুর জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যানের সমপর্যায়ের ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

ব্যারিস্টার মোঃ ইশরাক আহমেদ সিদ্দিকী বর্তমানে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে আসছেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে গাজীপুর জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।
উল্লেখ্য, সরকার দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে, যার অংশ হিসেবে গাজীপুরেও এ নিয়োগ প্রদান করা হয়েছে।

ব্যারিস্টার চৌধুরী মোঃ ইশরাক আহমেদ সিদ্দিকী গাজীপুর জেলার জেলা প্রশাসক নিয়োগ পাওয়ায় আনন্দে তার কর্মী, সমর্থক, ভক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী এবং গাজীপুর জেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল মিষ্টি বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park