1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে ভ্রমণ পিপাসু আর খাদ্য প্রেমিদের এক মিলন মেলা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুরে ভ্রমণ পিপাসু আর খাদ্য প্রেমিদের এক মিলন মেলা

মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরের আন্দারমানিক গ্রামের জামিয়াতুল অলিজা মাদ্রাসা সংলগ্ন মাধবপুর ত্রি মোড়ে ভ্রমণ পিপাসু আর খাদ্য প্রেমিদের এক বিশাল মিলন মেলার কেন্দ্র বিন্দু।

এখানে একে একে ১০ থেকে ১২ টি জমকালো ক্যাফে তৈরী হয়েছে এবং ফুটপাতে রাস্তার ধারে ফুচকা, চটপটি, বাদাম, বেল পুরী, আচারসহ ছোট্ট সোনামণিদের বিভিন্ন খেলনার এক বিশাল সমাহার।

এখানে বিভিন্ন ছুটির দিন ও বিভিন্ন সরকারি ও জাতীয় দিবসে অসংখ্য মানুষ আসে ভ্রমণ করতে, একটু আনন্দ পেতে, মনকে প্রফুল্ল রাখতে । কেউ আসে জমকালো সৌন্দর্যপূর্ণ ক্যাফে গুলোতে আহার করতে। পাশেই রয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের ফিল্মস এফডিসি পার্ক। অবসর সময় কাটাতে এখানে বিভিন্ন শ্রেনি পেশাজীবি মানুষের ঢল নামে। প্রতি দিন বিকেলে এবং বৃহস্পতি ও শুক্রবারে হাজার হাজার মানুষ আসে একটু মনের প্রশান্তির জন্যে। কেউ আসে প্রিয়জনকে সাথে নিয়ে মনের সুখে মন খুলে কথা বলতে। প্রিয়জনকে তার পছন্দের খাবার খাওয়াতে। বাঙ্গালী সমাজে বিদেশী সংস্কৃতি ও জীবন চর্চা।

ক্যাফে ও ফুটপাতের দোকান গুলোতে চলে প্রচুর কেনাবেচা। অসংখ্য নারী-পুরুষ, ছেলে-মেয়ে, যুবক -যুবতী, বয়োবৃদ্ধ, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ছোট্ট ছোট্ট বাচ্চা এবং কেউ স্বপরিবারে আসেন ঘোরাফেরা করতে একটু আনন্দ পেতে। এইতো কিছু দিন আগেও যেখানে কোন মানুষ ছিল না, ছিল জনমানবশূন্য কিন্তু সেখানেই এখন প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম। অনেক রাত্রি পর্যন্ত থাকে হাজার হাজার মানুষের আনাগোনা।

সেই সাথে স্থানটি পর্যটন কেন্দ্র না হলেও এক দিকে পর্যটন কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। হয়েছে ব্যবসায়িক কেন্দ্র। আনন্দ ভ্রমণ আর খাদ্য প্রেমিদের এক বিশাল মিলন মেলা। অসংখ্য বেকার যুব সমাজের হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা। অনেকেই আত্মকর্মসংস্থান করে সফলতার দ্বারপ্রান্তে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন অনেক গুলো বিষয় ভালো হলেও নিয়মিত এমন নারী পুরুষের অবাধ বিচরণ খুব একটা ভালো নয়, যা বাঙ্গালী বা দেশীয় সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা এবং অসামাজিকতাও বটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park