1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে বছরের প্রথম আজ স্বস্তির বৃষ্টি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুরে বছরের প্রথম আজ স্বস্তির বৃষ্টি

মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫২ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

ইতিমধ্যে সারা দেশে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও এই স্বস্তির বৃষ্টির দেখা মেলেনি গাজীপুরে। গতকাল আকাশ মেঘাচ্ছন্ন দেখা গেলেও কোন বৃষ্টি হয়নি।

তবে আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬ঃ৪৫ থেকে সামান্য পরিমাণে শুরু হয়ে আস্তে আস্তে বেশ কিছুটা ভারি বৃষ্টি ও কিছুটা ঝড়ো হাওয়া বয়ে চলেছে। তবে দীর্ঘক্ষণ স্থায়ী ছিল না। রাত আটটার দিকে এই বৃষ্টি শেষ হয়ে যায়। হঠাৎ এই বৃষ্টি গাজীপুরের পথ ঘাট রাস্তা এবং অনেক পথচারীকে ভিজিয়ে দিয়ে যায়।

অনেক অস্থিরতা আর আকাংখার পর আজ বৃষ্টি হলে গাজীপুরের মানুষের মাঝে বেশ স্বস্তি বিরাজ করছে। অনেকেই বলছেন বৃষ্টি খুব প্রয়োজন ছিল। আমের মুকুট ও গুটি গুটি আম গুলো বৃষ্টি পেলে আমের বোটা শক্ত হবে এবং সহজে ঝড়ে পড়বে না। কিন্তু বৃষ্টির সাথে তীব্র ঝড় বা দমকা হাওয়া ও বর্জ্যবৃষ্টি হলে আম, কাঁঠাল, লিচুর মুকুল ও গুটি গুটি ফল গুলো ঝড়ে পড়বে বলে অনেকেই আশংকা করছেন।

গাজীপুরে হঠাৎ করেই এই সামান্য বৃষ্টি হলে জনমনে বেশ স্বস্তি বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park