1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত আঃলীগের নাশকতা কর্মসূচির বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত আঃলীগের নাশকতা কর্মসূচির বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল

মো: ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মো: ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার

সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে এবং জুলাই সনদসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা।

আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চান্দনা চৌরাস্তা এলাকায় এসে সমবেত হয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসের বিচার চাই, ‘জুলাই সনদের বাস্তবায়ন কর, ‘গণহত্যার দায়ীদের বিচারের আওতায় আনো—এমন নানা স্লোগানে স্লোগানে পুরো এলাকা জুড়ে মুখরিত করে তোলে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসীম বিল্লাহ শাহেদী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা ছাত্রশিবির সভাপতি ইয়াছিন আরাফাত।

বক্তারা বলেন, জুলাই সনদ শুধু একটি দলিল নয়, এটি স্বাধীনতার পর থেকে গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে ছাত্রসমাজের ঐতিহাসিক অঙ্গীকার। তারা দাবি করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টি করে জনগণকে উস্কে দিচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ও জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং অসংখ্য জনসাধারণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park