1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে ড. হাফিজুর রহমান ও দোস্ত এইডের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুরে ড. হাফিজুর রহমান ও দোস্ত এইডের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার,

 

গাজীপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমানের উদ্যোগে ও ‘দোস্ত এইড সোসাইটি’র সহযোগিতায় ২৩ (নভেম্বর) বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘আগামী নির্বাচনে ড. হাফিজুর রহমানকে সংসদ সদস্য নির্বাচিত করলে গাজীপুর-৬ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তার দেশী-বিদেশী সম্পর্ক গাজীপুরকে মডেল হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আপনারা সেই সিদ্ধান্ত নিলে আপনারা একজন মেইক চেঞ্জার পাবেন।’ এ সময় সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর বলেন, ‘রাষ্ট্রের এই পিছিয়ে পড়া মানুষদের সকল দায়িত্ব সরকারের নেয়ার কথা। তাদের বাড়িতে গিয়ে এই সেবা পৌঁছে দেয়া উচিত। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, রাষ্ট্র ও সমাজ এই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের এড়িয়ে চলতে চায়। আমরা এই মানুষগুলোকে সমাজের সকল জায়াগায় অগ্রাধিকার দিতে চাই। তাদের ঘরে ঘরে অধিকার পৌঁছে দিতে চাই।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি আবু সিনা মামুন, যুব ও ক্রীড়া সম্পাদক নেয়ামত উল্লাহ শাকের, গাছা থানার আমির মিয়াজ উদ্দিন মাস্টার, টঙ্গী পশ্চিম থানার আমির আনোয়ার হোসাইন ভূইয়া, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নেয়ামত উল্লাহ ভূইয়া, ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোলাইমান হোসাইন ও ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফেজ আল আমিনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park