1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে জুলাই শহীদ সৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুরে জুলাই শহীদ সৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

 

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

ক্রীড়া-ই শক্তি ক্রীড়া-ই বল ফুটবল ফুটবল এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর ইয়ুথ এন্ড ওয়েলফেয়ার ক্লাব (KYWC) এর উদ্যোগ ও আয়োজনে জুলাই শহীদের স্বরণে “জুলাই শহীদ সৃতি ফুটবল টুর্নামেন্ট” আয়োজন করেন। ০৫ সেপ্টেম্বর শুক্রবার মৌচাক মজার স্কাউট হাই স্কুল এন্ড কলেজ মাঠে বিকাল ০৪ ঘটিকায় বগুলা গাড়ি ইউনাইটেড বনাম মৌচাক পশ্চিম পাড়া একাদশের সাথে খেলাটি শুরু হয়। উভয় দলের হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে টানটান উত্তেজনা মধ্য দিয়ে খেলাটি চলে।

নব্বই মিনিটের খেলায় মৌচাক পশ্চিম পাড়া ফুটবল একাদশকে ০৩-০১ গোলে হারিয়ে বিজয় অর্জন করে বগুলা গাড়ি ইউনাইটেড। এসময় উপস্থিত দর্শক মাঠের কানায় কানায় ভর্তি ছিল এবং উল্লাসে মেতে ওঠে । অনেক আনন্দ উদ্দীপনা ও অধীর আগ্রহের সাথে দর্শকরা খেলাটি দেখেন। দর্শকরা খেলার প্রতিটি মুহূর্ত টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি উপভোগ করেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর ০১ আসনে এমপি পদপ্রার্থী মো শাহ আলম বকসি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার সেক্রেটারি মো শফি উদ্দিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সফিপুর খাজা বদরুদ্দোজা মর্ডান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো বখতিয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন সরকার। এছাড়াও আরও অসংখ্য নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন কালিয়াকৈর ইয়ুথ এন্ড ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি মো আব্দুর রহমান রানা। সেক্রেটারি মো জাহিদুল ইসলাম জাহিদ।

খেলা শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ বিজয়ী ও রানার্সআপদের হাতে পুরষ্কার তুলে দেন। এবং অতিথিগণ খেলার গুরুত্ব সম্পর্কে সকলের উদ্দেশ্যে সংখিপ্ত আলোচনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park