1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের সফিপুরে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

গাজীপুরের সফিপুরে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

 

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার

আজ ২৮ নভেম্বর (শুক্রবার) বাদ জুমা গাজীপুরের সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে হাফেজ মো আনিসুর রহমান আনিসের নেতৃত্বে আল্লাহকে কটুক্তিকারী বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে হাজার হাজার মুসলিম তৌহিদী জনতাকে নিয়ে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তারা বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় এলাকাটি উত্তাল হয়ে ওঠে এবং বিক্ষোভে ফেটে পড়ে।

বিক্ষোভ মিছিলটি সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে রাস্তা প্রদক্ষিণ করে ফ্লাই ওভারের নিচে সমবেত হয়ে সমাবেশ করেন। সমাবেশে সফিপুরের আশপাশের ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ বক্তব্য রাখেন। তারা নাস্তিক মুরতাদ কাফের বাউল আবুল সরকারের ফাঁসি কার্যকর করার জন্য সমাবেশ থেকে প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান। তারা বলেন যারা এই বাউল ফাউল আবুল সরকারের পক্ষ নেবে তারাও কাফের। যদি ইউনুস সরকার অনতিবিলম্বে ফাঁসি কার্যকর না করে তাহলে আমরা আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হবো এবং বাউল আবুল সরকারকে নিজেরাই ফাঁসিতে ঝুলানো ইনশা আল্লাহ।

তারা আরও বলেন শুধু বাউল আবুল সরকার নয় সারা বিশ্বের যে কোন প্রান্তে যদি কেউ আল্লাহ ও আল্লাহর রাসূল (সঃ) এবং কোরআনের অবমাননা করে, কটুক্তি করে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। প্রয়োজনে আমরা জীবন দেবো কিন্তু এদের ফাঁসি দিয়েই ছাড়বো ইনশা আল্লাহ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার মুসলিম তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park