
মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে ডিবিএল (DBL) গ্রুপের ছয় কর্মকর্তা-কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ দাবি ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া দুটি মোটরসাইকেল। উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর নতুন বাজার এলাকায় এই দুর্ধর্ষ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডিবিএল ফ্যাক্টরির ছয় কর্মকর্তা কর্মস্থল থেকে ফেরার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের পথরোধ করে। সন্ত্রাসীরা তাদের একটি নির্জন স্থানে জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ভুক্তভোগীরা এই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় বেশ কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। অভিযুক্তদের নেপথ্যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, এই ন্যাক্কারজনক হামলার নেতৃত্বে ছিলেন গাজীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ইমন খান। এছাড়াও অভিযুক্তদের তালিকায় নাম এসেছে:দুলাল মিয়া (বিএনপির সাবেক সদস্য)
মাহবুবুল আলম (৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য)
শাহীন, নয়ন, জয়নাল, ফারুক, শরীফ ও রবিনসহ আরও বেশ কয়েকজন।
ঘটনার খবর পাওয়ার পরপরই শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির আহমেদের নেতৃত্বে বিশেষ অভিযানে নামে পুলিশ। দ্রুততম সময়ে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা হয় লুট হওয়া মোটরসাইকেলগুলো।
ওসি মো. নাসির আহমেদ বলেন: “অপরাধীর কোনো দল নেই, অরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।