
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ ১৬ই অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজীপুর ০১ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মওলানা জিএম রুহুল আমীন আগমন করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং নির্বাচনী আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন
জামিয়াতুল অলিজা মাদ্রাসার মুহতামিম মাওলানা মো রিয়াজুল করিম হাঃফিঃ, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আল-আমিন খান, কালিয়াকৈর উপজেলার সহ-সভাপতি মুহা.আশরাফুল আলম সিকদার এছাড়াও আরও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে কাজ করতে চায়। দেশের টেকসই উন্নয়ন ও সফলতায় এবং ইসলামী মতাদর্শে রাস্ট্র পরিচালনা করতে চায়। ঈমান আমল আখলাক আকীদা মজবুত করার জন্য এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ হাত পাখার বিকল্প নেই। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।