1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নে জামায়াতের নির্বাচনী আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নে জামায়াতের নির্বাচনী আলোচনা সভা

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর ০১ আসনে এমপি পদপ্রার্থী জনাব মো শাহ আলম বকশির নির্বাচনী আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার আমির জনাব মো বেলাল হোসেন সরকার।

০৫ নং ওয়ার্ডের সেক্রেটারি জনাব মো আব্দুল মালেকের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। এরপর ০৫ ও ০৬ নং ওয়ার্ডের দায়িত্বশীল জনাব মো শামসুদ্দিন শাহীন পবিত্র কোরআনের সুরা হাদিদ থেকে দারস্ পেশ করেন।

প্রধান অতিথি জনাব মো বেলাল হোসেন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মো শাহ আলম বকশির নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন। সকল নেতাকর্মীদের দিকনির্দেশনা মুলক নসীহা পেশ করেন। মহান আল্লাহর আইন বাস্তবায়ন এবং ইসলামকে বিজয়ী করার জন্য সাহাবায়ে কেরামদের আত্বত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন দুনিয়া আল্লাহর আইন চলবে আল্লাহর! আল্লাহর আইন ছাড়া অন্য কোন মতে অন্য কোন পথে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। দুনিয়া ও আখিরাতে মুক্তি পেতে হলে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে। নিজেদেরকে সত্য ও ন্যায় পথে অবিচল থাকতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন চায় এবং সৎ লোকের শাসন চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে।

এসময় ০৫ নং ওয়ার্ডের সভাপতি জনাব মো আমিনুল ইসলাম মাস্টার উপস্থিত ছিলেন এবং ০৫ নং ওয়ার্ডের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park