1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক
দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলপন্থি চিকিৎসকদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলে ছিলেন—ডা. তোজাম্মেল হক বকুল, অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকার, অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল, ডা. জিয়াউল হক, ডা. আবু মো. আহসান ফিরোজ, ডা. আশরাফুল ইসলাম ও ডা. মিজানুর রহমান শামীম প্রমুখ।

সভায় বিএনপি মহাসচিব বলেন, ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণকর করে গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত চিকিৎসক নেতারা বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচির প্রতি তাদের দৃঢ় সমর্থন এবং ভবিষ্যতেও দলের যে কোনো নির্দেশনায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park