1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার ইন্তেকাল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার ইন্তেকাল

শেখ জাহিদ, এনায়েতপুর প্রতিনিধি। 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

শেখ জাহিদ, এনায়েতপুর প্রতিনিধি। 

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিশ্ব বরেণ্য আউলিয়া, তাপসকুল শিরোমণি হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনুছ আলী  এনায়েতপুরী (রহঃ) সাহেবের ছোট ছাহেবজাদা হযরত খাজা মোঃ আব্দুল কুদ্দুস (ছোট হুজুর) হুজুর পাক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
শুক্রবার ১৮ অক্টোবর ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানী ১৪৪৬ হিজরি ঢাকা আজিমপুরের নিজ বাসভবনে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। 
তিনি ছিলেন হযরত খাজা শাহ মোঃ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেবের কনিষ্ঠ ছাহেবজাদা এবং সাবেক সভাপতি ও ফাউন্ডার মেম্বর  ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা।
তিনি মৃত্যুকালে ৫ ছেলে ও লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে শোক সাগরে ভাসিয়ে আল্লাহ’র ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন।
শনিবার ১৯ অক্টোবর বাদ যোহর এনায়েতপুর পাক দরবার শরীফে জানাজা সম্পূর্ণ হওয়ার পর এনায়েতপুর পাক দরবার শরীফে তার বুজুর্গ পিতা খাজা শাহ্ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেবের পাশেই সমাধি করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park