
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার ব্যবস্হাপনায় পাচঁ দিন ব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল(১৮ জুন)বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয় সমূহে কাবিং সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার ব্যবস্হাপনায় ১৮-২২ জুন পাঁচ দিন ব্যাপী ২৩০ তম নৃ-গোষ্ঠী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান খাগড়াছড়ি সদর মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে কোর্স লিডার হৃদিপট চাকমা এএলটি”র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি পার্বত্য জেলার ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন প্রিয় চাকমা, বিশেষ অতিথি ছিলেন, মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা।
বাংলাদেশ স্কাউটস
খাগড়াছড়ি পার্বত্য জেলার সম্পাদক দয়া শান্তি চাকমা”র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক বৃন্দরা- স্কাউটার মোহাম্মদ আলী এএলটি, স্কাউটার মো: নাজিম উদ্দিন(সিএলটি সম্পন্ন) স্কাউটার আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল উডব্যাজার,স্কাউটার কাহলা সাই চৌধুরী উডব্যাজার, স্কাউটার পন্কজ কুমার চৌধুরী সিএলটি কোর্স সম্পন্ন,
স্কাউটার অনক ত্রিপুরা উডব্যাজার,
উক্ত কোর্সে ৪০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেছেন।