1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুমিল্লায় ধান কাটতে এসে ডাকাতি, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কুমিল্লায় ধান কাটতে এসে ডাকাতি, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা।

আরিফুল ইসলাম পাঠান কুমিল্লা প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

আরিফুল ইসলাম পাঠান কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ডাকাতির সময় এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চার শ্রমিক ডাকাতির পর পালিয়ে গেছে।

রবিবার (৩ মে) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমিরন বেগম (৬০) ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ও ধান কাটার কাজের জন্য পাঁচ দিন আগে চারজন শ্রমিককে ভাড়া করে আনা হয়। তারা নিজেদের রংপুরের বাসিন্দা বলে পরিচয় দেয় এবং কাজের সুবিধার্থে বাড়িতেই অবস্থান করছিল।

বাড়িটি টিনশেড হওয়ায় এক কক্ষে বৃদ্ধ স্বামী, অন্য কক্ষে চার শ্রমিক এবং পাশের কক্ষে সমিরন বেগম থাকতেন। শনিবার গভীর রাতে ওই চার শ্রমিক প্রথমে বৃদ্ধ স্বামীকে অচেতন করে। পরে সমিরন বেগমকে বেঁধে তার কানের স্বর্ণালংকারসহ ঘরে থাকা নগদ প্রায় ৭০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। রবিবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

সুহিলপুর ইউনিয়নের সদস্য মহিউদ্দিন বলেন, ভাড়া করে আনা শ্রমিকরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park