1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রাম খামারবাড়ি এসসিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তেল ফসল উৎপাদনকারী সেরা ৫ কৃষককে পুরস্কার প্রদান করা হয়। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুড়িগ্রাম খামারবাড়ি এসসিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তেল ফসল উৎপাদনকারী সেরা ৫ কৃষককে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিবেদক- মোঃ রুহুল আমিন, উপজেলা প্রতিনিধি,সদর, কুড়িগ্রাম। 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

প্রতিবেদক- মোঃ রুহুল আমিন, উপজেলা প্রতিনিধি,সদর, কুড়িগ্রাম। 

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কুড়িগ্রাম খামারবাড়ি এসসিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তেল ফসল উৎপাদনকারী সেরা ৫ কৃষককে পুরস্কার প্রদান করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুলাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশিক্ষণ অফিসার ড. মোঃ মামুনুর রহমান ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আসাদুজ্জামান, জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকা ‘দি এশিয়ানএজ’ এর রংপুর ব্যুরো প্রধান ও দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক মোঃ ইউনুস আলী,শ্যামল ভৌমিক, বাদশাহ সৈকত, ওয়াহিদুজ্জামান তুহিন, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য কুড়িগ্রাম জেলার ৪ উপজেলার মনোনীত ১২৫ জন কৃষক সফল হয়েছে। এদের মধ্যে থেকে ৫ জন সেরা কৃষক হিসেবে নির্বাচিত করে তাদেরকে পুরস্কার হিসেবে আর্থিক সম্মানী প্রদান করা হয়।
তেলজাতীয় ফসল উৎপাদনে কুড়িগ্রাম জেলাকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রকল্পটি ২০২০-২০২১ অর্থবছর হতে জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park