1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের শাখা নদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের শাখা নদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম , রৌমারী উপজেলা প্রতিনিধি (মোঃ আল-আমিন)
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

কুড়িগ্রাম , রৌমারী উপজেলা প্রতিনিধি (মোঃ আল-আমিন)
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্রের শাখা নদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রৌমারী উপজেলার ফনার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে গতকাল দুপুরে নদীতে গোসল করতে গিয়ে এ নিখোঁজের ঘটনা ঘটে।

মৃত শাহা আলম (১৮) গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে। শাহা আলম ও তার মামাতো ভাই সজিবসহ নানা বাড়ি রৌমারীর খনার চর পশ্চিম পাড়ায় বেড়াতে আসে।

স্থানীয়রা জানান, মৃত শাহা আলম ও তার মামাতো ভাই গতকাল বাড়ির পাশে হলহলিয়া নদীতে গোসল করতে যায়। পরে দুজন নদীতে ডুবে গেলে সজিবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহা আলমকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আজ সোমবার বিকেলে শাহ আলমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

রৌমারী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গতকাল থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে আজ মরদেহ উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park