
কুড়িগ্রাম, রৌমারী উপজেলা প্রতিনিধি (মোঃ আল-আমিন)
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব। বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এর আগে মন্ডগুলোত সিঁদুর খেলা আর আনন্দ উৎসব করতে দেখা যায়।
উপজেলার বিভিন্ন মন্ডপ থেকে (১৩ অক্টোবর)রোজ রবিবার বিকাল ( ৪ :০০) টায় রৌমারী সরকারি ডিগ্রী কলেজ মাঠে একে একে আসতে থাকে বিভিন্ন দুর্গা প্রতিমা। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবে মেতে পড়ে।
এ সময় বাংলাদেশ খবর প্রতিদিনেকে রৌমারী থানা অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ জানান, শারদীও দুর্গাপূজায় নিরাপত্তার ক্ষেত্রে রৌমারী থানা পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তা দিয়ে যাচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ রৌমারী কোম্পানি সদরের, কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক বাংলাদেশ খবর প্রতিদিনকে বলেন, রৌমারীতে শারদীয় দুর্গা উৎসবে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি ব্যাপক নিরাপত্তা দিয়ে যাচ্ছে।
সেই সাথে বাংলাদেশে খবর প্রতিদিনকে রৌমারী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর প্রধান মোঃ আব্দুল হালিম বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দুর্গা প্রতিমা বিসর্জনে, ফায়ার সার্ভিস চারটি টিম গঠন করেন। এবং ব্যাপক নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশসহ বিভিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।