1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামের রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে নিহত- ০১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কুড়িগ্রামের রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে নিহত- ০১

মোঃ শফিকুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধানঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫১ বার পঠিত

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টোঙ্গারকুটি গ্রামে জমিজমা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই বেলাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হবার ঘটনা ঘটেছে। নিহত বেলাল হোসেন টোঙ্গারকুটি গ্রামের মৃত আব্দুল গফুরের বড়ো ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোক বিরাজ করছে।

বেলাল হোসেনের চাচাতো ভাই আব্দুল মালেক জানান সোমবার ১০ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে নিহত বেলাল হোসেন তার পূর্ব থেকে ভোগ দখলীকৃত জমিতে চাষাবাদ করার উদ্দেশ্যে যান। বেলাল জমিতে যাওয়ার খবর পেয়ে তার জমি দখল করার জন্য আব্দুল জব্বার ওরফে টাংরুর ছেলে মাইদুল, সুজন, ফারুক, সাইদুল তার দলবল নিয়ে বেলালের উপর আক্রমণ করে। এক পর্যায়ে তারা বেলালের উপর লাঠি সহ দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এসময় বেলাল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে উক্ত সংঘর্ষের ঘটনায় একজন নিহত হবার পাশাপাশি উভয় পক্ষের আরও পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তছলিম উদ্দিন বলেন জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার এজাহার দাখিল করলে মামলার প্রক্রিয়া চুড়ান্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park