
মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার ৪নং ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ হাই স্কুল মাঠে মেম্বার গোল্ডকাপ নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সিজন-৩ শুভ উদ্বোধন করা হয়।
১১ জুন (বুধবার) বিকের ৪.০০ ঘটিকায় ঘোগাদহ ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এসএসসি ব্যাচ-২০১৮ আয়োজিত মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।এই টুর্নামেন্টে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের টীম অংশ গ্রহন করবে।
উদ্বোধনী খেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোগাদহ ইউনিয়ন শাখার আহবায়ক জনাব মোঃ আবু ছাইম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালেক মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জেলাল উদ্দিন ইউপি সদস্য ১নং ওয়ার্ড, জনাব মোঃ রুহুল আমিন ইউপি সদস্য ২নং ওয়ার্ড, জনাব মোঃ রন্জু মিয়া ইউপি সদস্য ৩নং ওয়ার্ড, জনাব মোঃ মোজাফফর হোসেন(খোকা) ইউপি সদস্য ৪নং ওয়ার্ড, জনাব মোঃ মোস্তফা কামাল(তাজুল) ইউপি সদস্য ৫নং ওয়ার্ড, জনাব মোঃ খোরশেদ আলম ইউপি সদস্য ৬নং ওয়ার্ড, জনাব মোঃ তৌহিদুল ইসলাম(দুলু) ইউপি সদস্য ৭নং ওয়ার্ড, জনাব মোঃ আমিনুল ইসলাম ইউপি সদস্য ৮নং ওয়ার্ড, জনাব মোঃ তৈয়ব আলী ইউপি সদস্য ৯নং ওয়ার্ড, জনাব মোছাঃ আমিনা বেগম ইউপি মহিলা সদস্য ১,২ ও ৩নং ওয়ার্ড, জনাব মোছাঃ রাশিদা বেগম ইউপি মহিলা সদস্য ৪,৫ ও ৬নং ওয়ার্ড, জনাব মোছঃ আছিয়া বেগম ইউপি মহিলা সদস্য ৭,৮ ও ৯নং ওয়ার্ড,ঘোগাদহ ইউনিয়ন পরিষদ।
উদ্বোধনী খেলায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে যুবসমাজকে মাদকাসক্তি থেকে দুরে রাখতে নিয়মিত খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন ঘুনে ধরা সমাজকে পরিবর্তনের জন্য সমাজের প্রতিটি স্তরে যুবকদের জন্য ক্রিয়া প্রতিযোগীতার আয়োজন করার বিকল্প নেই।বক্তারা আরও ব্যক্ত করেন যে একটি ধ্বংসাত্মক সমাজকে উজ্জ্বল সম্ভাবনার সমাজে ফিরিয়ে আনতে পারেন শুধুমাত্র শিক্ষিত,পরিশ্রমী ও সৎকর্মশীল যুবকরা।
অনুষ্ঠানে উপস্থিত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ থেকে অন্যায়,পাপাচার,রাহাজানি এবং খুন খারাপি বিতারিত করার অঙ্গীকার করেন।তাদের লক্ষ্য ছিল জুলাই-আগস্ট/২৪ পরবর্তী বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলা এবং বিশ্বের মানচিত্রে একটি উজ্জ্বল ও উন্নয়নশীল দেশ হয়ে উঠতে পারে।
পুরো অনুষ্ঠানটি এসএসসি ব্যাচ-২০১৮ এর আয়োজনে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধান ও অর্থায়নে অনুষ্ঠিত হচ্ছে। এধরনের উদ্যোগ যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেছেন।