1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে শ্রমিক দল নেতা হানিফ খানের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কালিয়াকৈরে শ্রমিক দল নেতা হানিফ খানের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত


গাজীপুর প্রতিনিধি
:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে শুক্রবার বিকেলে কালিয়াকৈর পৌর শ্রমিক দল নেতা মোঃ হানিফ খানের অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক ও গাজীপুর-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ হুমায়ুন কবির খান।এ সময় আরও উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিন, সড়ক সম্পাদক মোঃ কিরণ মাহমুদ,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শমসের আলী তালুকদার, রেজাউল করিম,জেলা ছাত্র দলের সাবেক নাট্য বিষয় সম্পাদক আল-আমিন,বায়েজিদ হোসেন, সজীব হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বিএনপি সব সময় মাঠে ছিল এবং থাকবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park