1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে অটোরিকশা চালক ও মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কালিয়াকৈরে অটোরিকশা চালক ও মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালক ও মালিকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কালিয়াকৈর বাস টার্মিনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক চালক ও মালিকের উপস্থিতি লক্ষ্য করা যায়।সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিনার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন দেওয়ান, সড়ক সম্পাদক মোঃ কিরণ মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তারা অটোরিকশা চালক ও মালিকদের নানাবিধ সমস্যা, ন্যায়সংগত দাবি, পেশাগত নিরাপত্তা এবং তাদের জীবিকা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং রাজনৈতিকভাবে সচেতন থেকে শ্রমিকবান্ধব নেতৃত্বকে বেছে নিতে হবে।
এসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিকদের অধিকার, জীবনমান উন্নয়ন ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ হুমায়ুন কবির খানের প্রতি পূর্ণ সমর্থন জানান।প্রধান অতিথির বক্তব্যে মোঃ হুমায়ুন কবির খান বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় গেলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শ্রমিকদের জন্য ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।” তিনি আরও বলেন, “শ্রমিকদের ভোটই হবে পরিবর্তনের চালিকা শক্তি, তাই সকলকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।সভা শেষে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শ্রমিক-মালিকদের ঐক্যবদ্ধ উপস্থিতি এবং তাদের দাবি-দাওয়ার প্রতি সচেতনতা দেখে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই ঐক্য শ্রমিক অধিকার আন্দোলনকে আরও বেগবান করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park