1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী গ্রেফতার, এলাকায় স্বস্তি - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

কালিগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী গ্রেফতার, এলাকায় স্বস্তি

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ খবর প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ খবর প্রতিদিন

সাতক্ষীরার কালিগঞ্জে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলীকে অস্ত্র, গোলাবারুদ, ওয়াকিটকি ও মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ সার্কেল অফিসারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর অন্যতম নেতা ইয়ার আলী (৩৫), পিতা জব্বার আলী তালুকদার, গ্রাম শংকরপুরকে কৃষ্ণনগর ইউনিয়নের আলমগীরের বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুটি ওয়াকিটকি সেট এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, ইয়ার আলী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। বিশেষ করে বিগত ৫ আগস্টের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছিল।অভিযানে তার সহযোগী বাহার আলীকেও গ্রেফতারের চেষ্টা চালানো হয়, তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গ্রেফতারের পর জব্দ তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে এবং আসামিকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সন্ত্রাস ও ডাকাতি দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় বাসিন্দারা জানান, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় এক আতঙ্কের নাম ছিল। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র বিভিন্ন সময় বাড়িঘরে হামলা, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শন করত। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়ির ওপর হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছিল। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে বলে তারা জানান।সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সফল অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park