1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিগঞ্জের রতনপুরে জমি বিরোধের জেরে নৃশংস হামলা, ফজলু সরদার রক্তাক্ত জখম - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

কালিগঞ্জের রতনপুরে জমি বিরোধের জেরে নৃশংস হামলা, ফজলু সরদার রক্তাক্ত জখম

মোঃ ইদ্রিস আলী : নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ খবর প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী : নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ খবর প্রতিদিন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে।এতে গুরুতর আহত হয়েছেন সুবর্ণগাছি গ্রামের মোঃ ফজলু সরদার। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে গতকাল (২৬ মার্চ ২০২৬) তারিখে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফজলু সরদার বাজারে যাওয়ার পথে উপজেলার রতনপুর কাটুনিয়া গ্রামের কদমতলা বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার পথরোধ করে।

এ সময় তারা ধারালো অস্ত্র, লোহার রড, পাইপ ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারপিট করে তাকে গুরুতর জখম করে।এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন- ইনছার গাজীর পুত্র মোঃ আব্দুল্লাহ,মজিদ-এর পুত্র মহিবুল্লাহ, আরশাদ সরদারের পুত্র রেজাউল সরদার, আনছার সরদারের পুত্র জাকির হোসেন, ইনছার গাজীর পুত্র আব্দুল কাদের, রশিদ গাজীর পুত্র জালাল, ইনছার গাজীর পুত্র আয়ুব হোসেন, খয়রাত সরদারের পুত্র জামির সরদার, জামির সরদারের পুত্র আরিফুল ইসলাম,আমিনুর গাজীর পুত্র ইয়াসিন আরাফাত খোকন,কাদের গাজীর পুত্র আলামিন,খয়রাত সরদারের পুত্র আমের আলী সরদার, আরশাদ সরদারের পুত্র আবু তালেব,লাভলু মোড়লের পুত্র আলামিন হোসেন এবং মৃত বেলায়েত মোড়লের পুত্র লাভলু মোড়ল।

অভিযোগে আরও উল্লেখ করা হয়,হামলার সময় অভিযুক্তরা ফজলু সরদারের কাছে থাকা নগদ ২ হাজার ৩৬ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।এ সময় হামলাকারীরা পুনরায় হামলা, প্রাণনাশ এবং জমি দখলের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park