1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিগঞ্জের নবীন নগর গভীর রাতে চুরি করতে গিয়ে আটক দুই চোর মুচলেকা দিয়ে মুক্তি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কালিগঞ্জের নবীন নগর গভীর রাতে চুরি করতে গিয়ে আটক দুই চোর মুচলেকা দিয়ে মুক্তি।

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর গ্রামে গভীর রাতে একটি বসতবাড়িতে চুরি করতে গিয়ে দুই চোর  এলাকাবাসীর হাতে আটক হয়েছে। ঘটনাটি শুক্রবার রাত প্রায় ৩টার দিকে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীননগর গ্রামের আইজুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। প্রচণ্ড গরমের কারণে ঘরের দরজা খোলা ছিল। এই সুযোগে এক ব্যক্তি ঘরের ভেতরে প্রবেশ করে। এ  সময় আইজুল ইসলামের স্ত্রীর ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে আইজুল ইসলাম ঘরের ভেতরে থাকা চোরকে আটকানোর চেষ্টা করলে তিনি দ্রুত বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যদের ডাকাডাকি ও হাকডাকে আশপাশের লোকজন ছুটে এসে দুইজনকে আটক করেন।

 আটক চোর হলেন ওই গ্রামের গোলাম বাওচির ছেলে মাসুম হোসেন ও গোবিন্দাকাটি গ্রামের বুদোর ছেলে জয় সরকার। এই দুই চোর এর আগেও অনেকবার চুরি করে ধরা খেয়েছিল ঐ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। পরে তাদের স্থানীয় ইউপি সদস্য আবুল গনির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে উভয়ের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।মুচলেকায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার এবং দুই দিনের মধ্যে এলাকা ত্যাগ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park