1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিগঞ্জের কারবালা স্কুলে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

কালিগঞ্জের কারবালা স্কুলে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
সাতক্ষীরা কালিগন্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় শিক্ষা প্রতিষ্ঠানটির জহুরুল হক অডিটোরিয়ামে প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্মরণ সভায় জুলাই আগস্টে গণ-অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার, ব্রজেন কুমার মন্ডল প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা প্রার্থনা করে দোয়া মোনাজাত করা হয়। পরবর্তিতে ইসলামী ভাবগাম্ভীর্য বজায় রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park