1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কাফেলা স্পোর্টিং ক্লাব ফুটবল কাপের ফাইনাল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

কাফেলা স্পোর্টিং ক্লাব ফুটবল কাপের ফাইনাল অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২০৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘা উপ‌জেলার বাঘা ফাজিল মাদরাসা মাঠে কাফেলা স্পোর্টিং ক্লাব কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শনিবার বিকেল ৫ টায়। বাঘা স্পোর্টস একাডেমী বনাম চক আহমদপুর ন্যাশনাল ক্লাব এর মধ্য এতে ২-১ গোলের ব্যবধানে চক আহমদপুর ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জামায়াত মনোনীত বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জনাব অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল্লাহ আল মামুন(নুহু), উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জনাব মোঃ সেকেন্দার আলী, বাঘা পৌরসভার আমীর জনাব মোঃসাবদার হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোঃ আব্দুর রাজ্জাক, বাঘা পৌর জামায়াতের অফিস সম্পাদক হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, গড়গড়ি ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জনাব মোঃ জাহিদুল ইসলাম সহ স্থানীয় জামায়াত শিবির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ।

অতিথিবৃন্দ ফুটবল খেলার মাধ্যমে আগামীর আদর্শ যুব সমাজ গঠনে এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান। আধুনিক বাঘা উপজেলা বিনির্মাণে সকল খেলোয়াড়দের এগিয়ে আসার আহবান জানান।

সবশেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন এবং নেতৃবৃন্দ কাফেলা স্পোর্টিং ক্লাব কাপের কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park